প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৬, ৭:০১ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১২, ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ণ
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে পলাশবাড়ীতে সাংবাদিক সমাজের মানববন্ধন

বিশেষ প্রতিনিধি,
শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু।
গাইবান্ধার পলাশবাড়ীতে সাংবাদিক সমাজের আয়োজনে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৯ আগষ্ট শনিবার দুপুরে পলাশবাড়ী পৌর শহরের চারমাথা মোড়ে সাংবাদিক সমাজের আয়োজনে পলাশ বাড়ী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য প্রদান করেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ,পলাশবাড়ী পৌর জামায়াতের সেক্রেটারি তাজুল ইসলাম মিলন, পলাশবাড়ী মডেল প্রেস ক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতা, বাংলাদেশ প্রেসক্লাব পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম কবির,সময় টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি এসএম বিপ্লব,রিপোর্টাস ইউনিটির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ সহ আরো অনেকে । বক্তারা, গাজীপুরে দুর্বৃত্তদের হাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।