প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৬, ৭:০২ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১১, ২০২৫, ১২:১৭ অপরাহ্ণ
কুমিল্লায় বিয়েবাড়ির জিলিক বাতির বিদ্যুৎস্পর্শে শিশুর মর্মান্তিক মৃত্যু।

মোঃ ইকবাল মোরশেদ ::
- স্টাফ রিপোর্টার।
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় একবিয়েবাড়ির জিলিক বাতির বিদ্যুৎস্পর্শে ছয় বছর বয়সী এক শিশু ইকরা প্রাণ হারিয়েছে। শুক্রবার (৮ আগস্ট) রাত আটটার দিকে উপজেলার কুঞ্জশ্রীপুর গ্রামে নিহত শিশুটির চাচাতো বোনের বিয়েবাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ইকরা আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামের মাহাবুবল হকের কন্যা। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে আয়োজনকে আরও সুন্দর করতে বাড়িতে লাল ও নীল রঙের জিলিক বাতির আলো জ্বলছিল। এ সময় জেঠাতো বোন ইকরা অন্যান্য শিশুদের সঙ্গে জিলিক বাতি ধরে খেলছিল। হঠাৎ বিদ্যুৎস্পর্শে তিনি মাটিতে লুটিয়ে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটিকে মৃত ঘোষণা করেন। ফেনী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা এ তথ্য নিশ্চিত করেছেন। চৌদ্দগ্রাম থানার এসআই মোঃ তারেক হোসেন জানান, শিশুটির পরিবার কোনো অভিযোগ করেনি। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হবে। এ মর্মান্তিক ঘটনার মাধ্যমে সকলকে বিদ্যুতের সুরক্ষায় বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।