মোঃ ইকবাল মোরশেদ :
:- স্টাফ রিপোর্টার।
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় একটি মসজিদের ভেতরে নামাজপরা অবস্থায় এক মোবাইল ব্যবসায়ী মোঃ সায়মন রেজাকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৬ আগস্ট) সকালে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, এ ঘটনার পর থেকে পলাতক থাকা প্রধান আসামি মো. সুমনকে মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ঢাকার মিরপুর ভাসানটেক থানা পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়। এর আগে সন্ধ্যায় মামলার ২ নম্বর আসামি মোঃ সাত্তার মিয়াকে (৪৮) গ্রেপ্তার করা হয়। ওসি আজিজুল হক বলেন, মসজিদে এমন বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, গত শনিবার (২ আগস্ট) এশার নামাজের সময় বুড়িচং উপজেলার শংকুচাইল উচ্চ বিদ্যালয় সংলগ্ন মসজিদে এ হামলার ঘটনা ঘটে। নামাজ পড়া অবস্থায় সায়মন রেজাকে ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। তিনি শংকুচাইল বাজারের ‘সায়মন টেলিকম’-এর মালিক। হামলার কারণে তার একটি কিডনি নষ্ট হয়ে যায়। বর্তমানে তিনি চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসা ধীন আছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।