বিশেষ প্রতিনিধি।
গাইবান্ধার পলাশবাড়ীতে ৬ বছরের শিশু কে ধর্ষনের চেষ্টায় গ্রেফতার হয়েছে -১ জন। ঘটনার বিবরনে উল্লেখ থাকে যে, আজ ৩ আগষ্ট রবিবার ভোর রাত্রী ২ টার দিকে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ভবানীপুর গ্রামে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ধর্ষক মোঃ শাকিল মিয়া(৩২) কে আটক করে। আটক শাকিল মিয়া ওই গ্রামের মৃত রাজা মিয়া ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, ২ আগষ্ট শনিবার আনুমানিক বিকেল ৩ টার দিকে অভিযুক্ত ধর্ষক শাকিল একই গ্রামের ৬ বছর বয়সী একটি মেয়ে শিশু কে ধর্ষনের চেষ্টা করে। পরে মেয়েটি চিৎকার করলে তার স্বজনরা ঘটনাস্থলে আসলে শাকিল সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে সেই দিন রাতে স্থানীয়দের অভিযোগ ও তাদের তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে শাকিল কে গ্রেফতার করে। অভিযুক্ত ধর্ষক শাকিল কে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে একটি ধর্ষন মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে। গাইবান্ধার অস্থায়ী সেনাক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃংখলা রক্ষায় সেনাবাহিনী সবসময় তৎপর রয়েছে। এছাড়াও সেনাবাহিনী কে অপরাধের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।