বিশেষ প্রতিনিধি।
কাজী ওহিদ, গোপালগঞ্জ: ফরিদপুর জেলার মধুখালী থানার মানবিক ও কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার এসআই (উপ-পরিদর্শক) আমিনুল ইসলাম (৪৫) এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানা গেছে, গত ২৪ জুলাই ২০২৫ ইং তারিখে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এসআই আমিনুল ইসলাম। তাঁকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ চার দিন চিকিৎসাধীন থাকার পর, ২৮ জুলাই সোমবার বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। তার মেয়ে জাইমা জার্না ইকরা এবছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এসআই আমিনুল ইসলামের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের নওহাটা গ্রামে। তিনি মৃত আজাহার মিয়ার সন্তান। তার অকাল মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসী এই মানবিক পুলিশ কর্মকর্তার আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।