ইয়াসির আরাফাত,
স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন গত ২৪ জুলাই২০২৫ বৃহস্পতিবার, দিনাজপুর জেলার হাকিমপুর সার্কেল অফিস, হাকিমপুর থানা, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন। পুলিশ সুপার মারুফাত,হাকিমপুর সার্কেল অফিসের বিভিন্ন নথিপত্র পর্যালোচনা ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন ও বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার পরিদর্শন শেষে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারের কার্যালয় ও হাকিমপুর থানা পরিদর্শন শেষে পুলিশ সুপার হাকিমপুর থানায় কর্মরত সকল পুলিশ অফিসার ও ফোর্সদেরকে থানা এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। এছাড়াও, হাকিমপুর থানা এলাকায় মাদকের চোরাচালান প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহনের জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।