বিশেষ প্রতিনিধি।
গাইবান্ধার পলাশবাড়ীতে যৌতুকের চাপে গৃহবধূ শম্পা আক্তারকে(২৩)বেদম মারপিটসহ শ্বাসরুদ্ধ করে নির্মমভাবে হত্যা করে মুখে কীটনাশক ঢেলে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত শাস্তির দাবীতে এক মানব- বন্ধন অনুষ্ঠিত হয়। রোববার(২০ জুলাই) বিকেলে অত্রালাকাবাসীর উদ্যোগে পৌরশহরে একটি বিক্ষোভ মিছিলসহ এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বিক্ষোভকারীরা শম্পা হত্যার সাথে জড়িত খুনিদের ফাঁসির দাবী করেন। এসময় শম্পার পিত্রালয়ের পরিবার-পরিজন এবং আত্মীয়-স্বজনরা বক্তব্য রাখেন। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হলেও চিহ্নিত আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী এ বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করেন।পরে বিক্ষোভকারী থানায় পৌঁছে থানা অফিসার ইনচার্জকে বিষয়টি অবগত করেন।এসময় তিনি দ্রুত আসামীদের গ্রেফতারের আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য; গত ১৩ জুলাই পলাশবাড়ী পৌরশহরের শিমুলিয়া গ্রামের এক সন্তানের জননী গৃহবধূ শম্পা আক্তারকে যৌতুকের কারণে হত্যা করে বলে জানাযায়। তবে ওই গৃহবধু আত্মহত্যা করেছে না হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে এনিয়ে এলাকায় নানামুখি গুঞ্জনসহ মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নিহত শম্পা উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাতুলী গ্রামের ইসলাম মিয়ার মেয়ে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।