বিশেষ প্রতিনিধি।
গাইবান্ধার পলাশবাড়ীতে বালতির পানিতে পড়ে অবুঝ শিশু সালমান ফারসি'র(২) মর্মান্তিক মৃত্যু ঘটেছে।এঘটনায় এলাকার সর্বত্র গভীর শোকের ছায়া নেমে এসেছে।এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে উপজেলার গোয়ালপাড়া গ্রামে। সরেজমিন জানা যায়,শনিবার ২১ জুন সকালে ওই ইউনিয় -নের ঢোলভাঙ্গা এলকার গোয়ালপাড়া গ্রামে শিশুটির বাবা মানিক মিয়ার তার বাড়ির আঙিনায় একটি বালতিতে বীজ ধান ভিঁজিয়ে রাখেন।ওই বালতির পাশেই ওই শিশু খেল- ছিল।এসময় বাড়ির লোকজনের অসাবধানতাবশতঃ সে বালতির পানিতে উঠে পড়ে।অল্পসময়ের ব্যবধানে বিষয়টি বাড়ির লোকজন দেখতে পায়।কিন্তু ততক্ষণে শিশুটি নিস্তেজ হয়ে পড়ে।পানি থেকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকার সর্বত্র গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।