ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে ভোলাহাট থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে এস আই শ্যামলসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলার কালিনগর গ্রামের মৃত নেজামুদ্দিনের ছেলে আতাউর রহমান (৪৫) কে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ যুগ্ম দায়রা জজ ১ম আদালতে সিআর ৬/১৭ নং মামলায় এন আই এ্যাক্ট এর ১৩৮ ধারায় ১ বছরের কারাদণ্ড ও ১ লাখ ৩ হাজার ১৪ টাকা অর্থ দন্ডে দন্ডিত হন। রায়ের পর আতাউর রহমান পলাতক ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।