প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ১২:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৫, ৪:০০ পূর্বাহ্ণ
মোহাম্মদপুরে ছিনতাইকারী, চোরসহ গ্রেপ্তার ৩০ জন

স্টাফ রিপোর্টার:
সিয়াম হোসেন
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাজধানীর মোহাম্মদপুর থেকে ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে তাঁদের কারাগারে পাঠানো হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের তথ্যটি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১১ জনের নাম প্রকাশ করা হয়। তাঁরা হলেন মিঠুন কুমার (৪৭), জলিল রতন (৩৮), সাব্বির (২৩), লিটন (৩২), সোহেল মিঠু (৪২), এ্যালেক্স তুহিন (২১), ফয়সাল (২৫), সোহান (৩৮), এনায়েত (৪৫), নুর আলম (৪৫) ও তোফায়েল (৫০)। বাকিদের নাম জানায়নি ডিএমপি। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পেশাদার ছিনতাইকারী, চোর, পরোয়ানাভুক্ত ও অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তি রয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।