মোঃ ইকবাল মোরশেদ, স্টাফ রিফোটার:- ঢাকার রাজধানী সাভারে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১১টার দিকে সাভার পৌর সিআরপি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম মোঃ সুলতান হোসেন সাগর। তিনি সাভার ডগরমোড়া এলাকার মৃত মোঃ তসলিম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ১০ থেকে ১২ জনের একদল সন্ত্রাসী সাগরকে ডগরমোড়া এলাকা থেকে ধাওয়া করে। সে সিআরপি তিন রাস্তার মোড়ে পৌঁছালে তাকে উপর্যুপরি কুপিয়ে সঙ্গাহীন অবস্থায় ফেলে রেখে চলে যায় তারা। পরে স্থানীয়রা সাগরকে এনাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার ওসি মোঃ জুয়েল রানা বলেন, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।