দুমকী উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:- পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় ‘ফেমাস ব্রিকস’ নামের একটি অবৈধ ইটভাটা উচ্ছেদের সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আখতার নিলয়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। আবাসিক ও আবাদি জমির পাশে বৈধ কাগজপত্র (লাইসেন্স) ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন গড়ে ওঠা ইটভাটাটিতে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ করতে যায়। এ সময় মালিকপক্ষ কাইউম, আকবর, আবু বকর, সহ কয়েক জন, তাদের ওপর হামলা চালায়।
মালিকপক্ষের দাবি, কোনো নোটিশ না দিয়ে প্রশাসন তাদের ইটভাটা ভাঙতে শুরু করে।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আখতার নিলয় বলেন, অবৈধ ইটভাটার চিমনি গুড়িয়ে দেওয়া হয়েছে। হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।