মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:-বগুড়া শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে অজ্ঞাত গাড়ীর চাপায় মাজেদা বেওয়া (৮৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত বৃদ্ধা মাঝিড়া গ্রামের মৃত আইদালী প্রামানিকের স্ত্রী ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুএবার (২৮ফেব্রুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৬ টার দিকে মাজেদা বেওয়া পাতা নিয়ে সড়ক পারাপার হচ্ছিলেন। এসময় অজ্ঞাত গাড়ী তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
শাজাহানপুর থানা পুলিশের এস আই মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "শুএবার আনুমানিক ভোর সাড়ে ৬ টার দিকে মাঝিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।