মোঃ লোকমান হোসেন খাগড়াছড়িঃ- খাগড়াছড়িতে প্রশাসনের আয়োজনে মহান ২১ ফ্রেরুয়ারী শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাত বারটা এক মিনিটে শহিদ মিনারে ফুল দিয়ে নিবেদন ও একুশের দিনব্যাপী আলোচনা সভা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন এবং জেলা বিএনপি।

লাখো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরেগেছে খাগড়াছড়ি কেন্দ্রীয় শহীদ মিনার। মহান ২১'ফ্রেরুয়ারী রাত বারটা এক মিনিটে জেলা প্রশাসন , জেলা পুলিশের পুলিশ সুপার, সাংবাদিক ও দলিয় সিনিয়র নেতৃবৃন্দ শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানায়. পরে শহিদ মিনার সর্বসাধারণ মাতৃভাষার বীর ভাষাশহিদদের ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান হাজারো জনতা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সকল নেতৃবৃন্দ , জেলা পুলিশের পুলিশ সুপার ও সিনিয়র অফিসারবৃন্দ ও জেলা বিএনপির দলিয় সিনিয়র নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র ছাত্রী বৃন্দ সহ প্রেসক্লাব - সাংবাদিক ইউনিয়নের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
মোঃ লোকমান হোসেন খাগড়াছড়ি।
ফোন 01550605144.
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।