দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধিঃ- পটুয়াখালী জেলার দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে শামীম মৃধা নামে এক কৃষকের ৪টি গরুসহ একটি গোয়ালঘর পুড়ে ছাই এবং আরও ৩টি বাছুর দগ্ধ হয়েছে। এতে ৬ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান ওই কৃষক।
রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে দুমকি উপজেলার তালুকদার বাজার এলাকায় হানিফ মৃধার বাড়িতে এ ঘটনা ঘটে।

সোমবার (৬ জানুয়ারি) সকালে দেখা যায়, শামীম মৃধার আধা পাকা গোয়ালঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ভেতরে থাকা ৪টি গরু দগ্ধ এবং আরও ৩টি বাছুর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে।দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।