স্টাফ রিপোর্টার, ঢাকা:- ঢাকা সাভারে চার বছরের প্রতিবন্ধী শিশু আহম্মদ উল্লাহ আলিফকে হত্যা করেছে তার মা। এ ঘটনায় ঘাতক মা ইসরাত জাহান নাসরিনকে (৩০) আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা সাভারে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা ঘটনার সত্যতা ও আটকের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রাতে সাভার পৌর এলাকার উত্তর রাজাশন মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত আহম্মদ উল্লাহ আলিফ সাভার পৌর এলাকার রাজাশন মহল্লার আরিফুল রহমান হাসানের ছেলে।
পুলিশ জানায়, চার বছর বয়সী আলিফ প্রতিবন্ধী ছিলেন। সে কারণে তার মা নাসরিন মানসিকভাবে চিন্তিত থাকতেন। রোববার রাতে হঠাৎ করে ঘরের দরজা বন্ধ করে ছেলের মাথায় আঘাত করেন। পরে প্রতিবেশীরা ঘটনাটি জানতে পেরে ঘরের দরজা ভেঙে ওই শিশুকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে। শিশুটি প্রতিবন্ধী হওয়ায় তার মা তাকে হত্যা করেছে। এ ঘটনায় শিশুটির মাকে আটক করা হয়েছে। এছাড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।