মেহেদী হাসান বাবু, স্টাফ রিপোর্টার:- শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ শহরের পান্থাপাড়া এলাকায় এ দুঘর্টনা ঘটে। নিহত আনোয়ার হোসেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রহাটা গ্রামের আলকাদ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, ঢাকাগামী কাভার্ডভ্যানটি একই মুখী মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই আনোয়ার হোসেন নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আতিকুর রহমানের নেতৃত্বে একটি টিম নিহত আনোয়ার হোসেনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ থানায় রয়েছে এবং ঘাতক কাভার্ডভ্যানটি আটক করেছে পুলিশ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।