বিশেষ প্রতিনিধি, শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু:-"প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার' বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার" প্রতিপাদ্যকে সামনে রেখে
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু'র সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত আরজুমান আরা গুলেনুর, সহকারী প্রকৌশল আতিকুর রহমান, সহকারী শিক্ষা অফিসার ফিরোজ কবীর,আসাদুজ্জামান দোলন প্রমুখ।
এসময় উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।