নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন রানা, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায়, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল বারী, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ। এ সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।