স্টাফ রিপোর্টার, শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ৬ ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ২১ মে মঙ্গলবার অনুষ্ঠিত হবে। উপজেলার ৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার ২ লাখ ২৩ হাজার ২ শত ৯ জন।
১০মে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পলাশবাড়ী পৌর এলাকায় হরিণমারী,নুরপুর,আন্দুয়া,বেঙ্গলিয়া গ্রামেসহ বিভিন্ন হাটবাজারে ওঠান বৈঠক করেন আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ও বক্তব্য বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে মোটরসাইকেল মার্কায় ভোট প্রার্থনা করেন।
উপজেলার জনগন আবারো আলহাজ্ব একেএম চৌধুরী বিদ্যুৎ উপরই ভরসা রাখতে চায় বলে দাবি করেন সাধারন ভোটাররা।
পলাশবাড়ী পৌরসভা ছাড়াও উপজেলার ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৩ হাজার ২০৯ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৯ হাজার ২ শত ৬ জন এবং মহিলা ১ লাখ ১৪ হাজার ২ জন ও হিজরা ১ জন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।