কেএম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ বাংলাদেশে সুষম উন্নয়নের জন্য শহরের পাশাপাশি গ্রামীন অর্থনীতির প্রতি গুরুত্ব দিতে হবে। গ্রামকে ঘিরে অর্থনৈতিক কর্মকান্ড বৃদ্ধি করে নতুন কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে।
আজ শনিবার ৩১ আগষ্ট উপজেলার দপ্তিয়র ইউনিয়নের উন্নয়ন সভায় সাংসদ টিটু এ কথা বলেন।
ধারাবাহিক উন্নয়ন সভার দ্বিতীয় দিনে আজ দপ্তিয়র, ভাদ্রা ও ধুবরিয়া ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল -৬ অাসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা,দপ্তিয়র ইউপি চেয়ারম্যান ফিরোজ সিদ্দিকী, জেলা পরিষদ সদস্য কামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন,সাধারণ সম্পাদক ফারুক হোসেন সহ ছাত্রলীগ,যুবলীগ ও আ. লীগের তৃনমুল নেতৃবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।