স্টাফ রিপোর্টার শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু।
জাতীয় পতাকার অন্যতম নকশাকার(আকিয়ে) বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ন দাস শিবুদাকে দেখতে বিএসএমএমইউ(পিজি হাসপাতাল) জাসদ সভাপতি হাসানুল হক ইনু সহ অন্যান্য জাসদ নেতৃবৃন্দ।
জনাব শিবনারয়ন দাস রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে দ্রুত বিএসএমইউ'র কবিন ব্লকে ৬ষ্ঠ তলায় আইসিইউতে ভর্তি করা হয়। এ সংবাদ পেয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, শ্রমিক জেট সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ-,সম্পাদক ধীমান বড়ুয়া, কুমিল্লা জেলা জাসদের সাধারণ সম্পাদক কাজী সাইমুল হক অন্যান্য নেতৃবৃন্দ হাসপাতালে তাকে দেখতে যান। জাসদ সভাপতি শিব নারায়ন দাসের একমাত্র ছেলে অনর্ব এবং আইসিইউতে কর্তব্যরত ডাক্তারের কাছে জাতীয় পতাকার এ অন্যতম নকশাকারের শারীরিক অবস্থার খোজ খবর নেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।