শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু: নারী-শিশু নির্যাতন আইনের মামলায় বিজ্ঞ আদালতে চার্জ গঠন হওয়ায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৪ নং বরিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম (সাংবাদিক) কে সাময়িক ভাবে চেয়ারম্যান পদ হতে অবহ্যতি প্রদান করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের এক পত্রে তাকে ২১ মার্চ বৃহস্পতিবার এ সাময়িক অব্যহতি প্রদান করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম ।
স্থানীয় সরকার বিভাগের এক আদেশে সাময়িক অব্যহতি প্রাপ্ত বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম (সাংবাদিক) উপজেলার বরিশাল ইউনিয়নের মৃত তমিজ উদ্দিন ফেলো মাহমুদের ছেলে।
উল্লেখ্য, বিয়ে প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধর্ষন করার অভিযোগে নারী-শিশু নির্যাতন আইনে গত ৬ অক্টোবর ২০২১ ইং তারিখে পলাশবাড়ী থানায় মামলা নং-০৯/৬-১০-২০২১ মামলাটি দায়ের করেন পলাশবাড়ী উপজেলা তাঁতীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা আকতার। সে পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের বাসিন্দা।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।