পুনম শাহরীয়ার ঋতুঃ গাজীপুরের সালনায় বুধবার রাতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক অস্ত্র ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত সুজন মিয়া গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর আরিচপুরের চাঁন মিয়ার ছেলে।
র্যাব-১ এর সহকারী এসপি কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল গাসিকের সালনায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা গুলি ছুঁড়ে। র্যাবও পাল্টা গুলি ছুঁড়লে সুজন মিয়া গুলিবিদ্ধ হন এবং অপর সহযোগীরা পালিয়ে যান। গোলাগুলিতে র্যাবের সৈনিক কামরুল ইসলাম আহত হন।
পরে গুলিবিদ্ধ সুজন মিয়াকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দুটি শর্টগান, দুটি ওয়ান শুটার, নয় রাউন্ড কার্তুজ ও এক হাজার ২শ’ ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, নিহত সুজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। এগুলোর মধ্যে ১১টি মাদক, একটি অস্ত্র ও অপরটি হত্যা মামলা। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।