স্টাফ রিপোর্টারঃ আল্লাহর ইচ্ছায় প্রকৃতির অমোঘ নিয়মে ঋতুর পালাবদল ঘটে। কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী-অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে
এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। তাই শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে নওগাঁর, মহাদেবপুর উপজেলার ৩ নং খাজুর ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়।
রবিবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ৩ নং খাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও খাজুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইন্জিনিয়ার মোঃ বেলাল উদ্দিন এর নিজ উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করেন।
চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন বলেন, সরকারি কম্বল বিতরণের পাশাপাশি আমার নিজ উদ্যোগে কম্বল বিতরণ করে যাচ্ছি। ফলে হয়তো শীতার্ত মানুষের কষ্ট কিছুটা কমবে। এসময় তিনি আরো বলেন, শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে সমাজের বিত্তবানদের মানবতার হাত বাড়িয়ে দেয়ার
আহ্বান জানান তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।