প্রশান্ত কুমার (শান্ত),নন্দীগ্রাম (বগুড়া):বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লা তার ঈগল প্রতীকে ভোট চেয়ে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নন্দীগ্রাম শহরসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি বলেন, আমি ৪বার কাহালু-নন্দীগ্রামবাসীর ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আমার সাধ্যমতো উন্নয়ন ও সেবামূলক কাজ করেছি। আগামীদিনেও উন্নয়ন ও সেবামূলক কাজ করতে চাই। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি সবার কাছে আমার ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করছি।
গণসংযোগকালে তার সাথে ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি একে আজাদ, বিএনপির সাবেক নেতা ওসমান গণি মাসুদ, মঞ্জুরুল হক, আব্দুল জলিল ও মহিউদ্দিন প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।