আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-
চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ উৎপাদন করায় একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নামবিহীন ওই কারখানা থেকে প্রায় ১ টন নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয়। পরে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।
মঙ্গলবার ২৭ আগস্ট গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পরিবেশ অধিদপ্তর কার্যালয়।
মহানগর পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আতুরার ডিপোর উত্তর গেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জৈনক সাঈদের নামবিহীন প্রতিষ্ঠানে প্রায় ১ টন নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয়। পরে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তর।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।