মুন্সিগঞ্জ-২ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচনে অংশ নেয়ার জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও মুন্সিগঞ্জ জেলা বঙ্গবন্ধু যুব পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজান সরদার।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মুন্সিগঞ্জ-২ (টংগিবাড়ী - লৌহজং)আসনের জন্য নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় তার সাথে আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছাত্র রাজনীতি থেকে রাজনীতির হাতে খড়ি মিজানুর রহমান সরদার (এম মিজান সরদার)বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকার মনোনয়ন দিলে আমি বিপুল ভোটে জয়ী হবো ইনশাআল্লাহ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।