তানভির রহমান :বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ছাত্রলীগের কর্মীসভায় তুহিন-শুভ’র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তবে নতুন কমিটি করা হয়নি।
পৌর সদরের বাসস্ট্যান্ডে বঙ্গবন্ধু চত্বরে বুধবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলা ছাত্রলীগ আয়োজিত কর্মীসভার উদ্বোধন করেন বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি।
উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়। কর্মীসভায় নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
উপজেলা ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি রিফাতের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. মুকুল মিঞা, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাজ্জাদুল আলম পারভেজ, শেখ হৃদয় মিঠু, শামিমা সুমি শাহ, সবুজ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নোমান আল সাব্বির ও সুজন আকন্দ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা সরফুল হক উজ্জল, স্বপন চন্দ্র মহন্ত, গোলাম মোস্তফা, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক মাহফুজা চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা আল নোমান নাদিম, আবু তৌহিদ রাজিব, আশরাফুল ইসলাম পায়েল, পৌর ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম দুলাল, আল জাহিদ প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।