রংপুর ব্যুরো প্রধান:খেলাধুলায় মনোনিবেশ,মাদকমুক্ত পরিবেশ,
মাদককে নাবলি মাদকমুক্ত সমাজ গড়ি, চল সবাই ফুটবল খেলি,এই স্লোগানকে সামনে রেখে ৯অক্টোবর ২০২৩ইং নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পানি উন্নয়ন বোর্ড একাদশ বনাম নীলফামারী পানি উন্নয়ন বোর্ড একাদশ প্রিতি ম্যাচ ফুটবল খেলার আয়োজন করা হয়েছে।
নীলফামারী প্রিতি ফুটবল ম্যাচের অধিনায়ক নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের প্রিতি ফুটবল ম্যাচের অধিনায়ক ডালিয়া নির্বাহী প্রকৌশলী। এতে দর্শকদের উপচে পরাভিড় লক্ষ করা যায়।
নীলফামারী নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান ও ডালিয়া নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা খেলোয়াড় হিসেবে উপস্থিত ছিলেন। খেলাটি ডালিয়া শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় নীলফামারী ও ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন। কর্মজীবনের পাশাপাশি খেলাধুলায় ও চমক দেখিয়ে দিলেন ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আজকের প্রিতি ফুটবল ম্যাচে নীলফামারী একাদশ শূন্য এবং ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সাত গোলে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডকে পরাজিত করে বিজয় অর্জন করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।