মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাঙ্গাইল): টাঙ্গাইলের ঘাটাইলে ইঁদুর মারার বিষপানে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে।
ঘাটাইলের রসুলপুর ইউনিয়নে ঘটনা টি ঘটেছে
ঘরে থাকা ইঁদুর মারার বিষ খেয়ে শিশু দুই ভাই বোনের মৃত্যু হয়।
গতকাল রোববার (১০ই সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো শালিয়াবহ গ্রামের মোঃ শাহআলম মিয়ার ছেলে মোঃতাওহীদ মিয়া ও মেয়ে সানজিদা আক্তার।
ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ভিক্টোর ব্যানার্জি জানান, বিকেলে পারিবারিক কাজে শাহআলমের স্ত্রী ব্যস্ত ছিলো। এমন সময় দুই ভাইবোন ইঁদুর মারার বিষ খেয়ে ফেলে। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত বলে ঘোষণা করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।