ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চকপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮৮ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। শুক্রবার বেলা আড়াইটার দিকে ফেনসিডিলগুলো জব্দ করেন বিজিবির ৫৯ রহনপুর ব্যাটালিয়নের সদস্যরা।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে কামালপুর বিওপির টহল কমান্ডার মো. খোরশেদ আলমের নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ১৮২/৮-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপর চকপাড়ায় ফাঁদ পেতে থাকে। বেলা আড়াইটার দিকে ভারতের দিক হতে কয়েকজন চোরাকারবারি বাংলাদেশের অভ্যন্তরে টহল দলের ফাঁদ এলাকায় প্রবেশ করে। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের সাথে থাকা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগ হতে ১৮৮ বোতল ফেনসিডিল জব্দ করে বিজিবি।
এ ব্যাপারে বিজিবির ৫৯ রহনপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মির্জা মাঝহারুল ইসলাম ফেনসিডিল জব্দের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।