বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মনোবিজ্ঞান বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিভাগের সহকারী অধ্যাপক মোছা. নাছরিন নাহার।
শনিবার রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মোরাদ হোসেন কর্তৃক স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
আদেশে বলা হয়, অত্র বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোছা. নাছরিন নাহারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হলো। তিনি বিভাগের বর্তমান চেয়ারম্যান জনাব নুসরাত শারমিনের স্থলাভিষিক্ত হবেন।। এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন।
এ বিষয়ে মোছা. নাছরিন নাহার বলেন, আমাকে এই দায়িত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দায়িত্ব পালনে সবার সহায়তা কামনা করছি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।