ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকেঃ
চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার (২২ আগষ্ট) বিকেল ৪ টায় মোবারকপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে, জেলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্ত্বরে জাতীয় শোক দিবস ও শোকাবহ ২১ আগষ্ট স্বরনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোবারকপুর ইউনিয়নের বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি আলহাজ্ব ডাঃ মোঃ মহসিন আলির সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ-৩ (শিবগঞ্জ) আসনের এমপি ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল , বিশেষ অতিথি ছিলেন মোবারকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, আসাদুল আলম আসাদ, দাইপুখুরিয়া ইউনিয়নের আওয়ামীলীগের অন্যতম নেতা মোঃ আলমগীর রেজা, এ্যাডভোকেট আজমুল হক বাদশা প্রমুখ ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন। আলোচনায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনী ও শোকাবহ আগষ্ট নিয়ে আলোচনা ও নৃশংস হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্ত মূলক স্বাস্তির দাবি জানান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মোবারকপুর ইউনিয়নের সাবেক ছাত্র নেতা ও আওয়ামীলীগ মনোনীত ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল উদ্দিন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।