মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাঙ্গাইল): টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় সংসদে আইন প্রণয়ন পদ্ধতি ও সংসদ সদস্যদের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল- ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি।
আজ বুধবার (২৬ জুলাই) সকালে নাগরপুর সরকারি কলেজ নতুন ভবন অডিটোরিয়ামে রাষ্ট্র বিজ্ঞান বিভাগ এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে আহসানুল ইসলাম টিটু এমপি সরাসরি শিক্ষার্থী ও শিক্ষকদের জাতীয় সংসদ সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
এতে উপস্থিত ছিলেন, নাগরপুর সরকারি কলেজ অধ্যক্ষ মোঃ বেল্লাল হোসেন, অধ্যাপক মোঃ শাহিন উর রহমান, মোঃ মোস্তাফিজুর রহমান, মাহামুদুর রহমান, সহ শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।