টাঙ্গাইল:
টাঙ্গাইলে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই প্রকট আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া এ তথ্য জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, জেলায় এখন পর্যন্ত ১৪২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ১০৭ জন।
বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন আছেন ৩৫ জন।
এদিকে, ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় টাঙ্গাইলের হাসপাতালগুলাতে আলাদা করে ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।