ঢাকা: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এজন্য সরকারের কাছে প্রস্তাব পাঠাবে সংস্থাটি।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিচার বিভাগীয় কমিটি গঠন করবে সরকার। এজন্য একটি প্রস্তাব পাঠানোর নথি ইসির অনুমোদনের অপেক্ষায় আছে।
অশোক কুমার দেবনাথ বলেন, অনুমোদন পেলে মন্ত্রিপরিষদ বিভাগকে একজন বিচারকের নেতৃত্বে তিন সদস্যদের কমিটি গঠনের জন্য চিঠি দেওয়া হবে।
গত ১৭ জুলাই উপনির্বাচনটির ভোটগ্রহণের একেবারে শেষ পর্যায়ে এসে বানানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে হিরো আলমের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এ ঘটনার পরের দিন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও দূতাবাস থেকে নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হয়।
বিবৃতি দাতা কনফেডারেশন ও দেশগুলোর মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা, ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন।
এতে সরকারপ্রধানও হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।