মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:চাটখিলের বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ ফারুক গতকাল রোববার বিকেলে তার উপজেলার সাত্রাপাড়া গ্রামের বাড়িতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন। মতবিনিময় সভায় চাটখিল-সোনাইমুড়ী ও নোয়াখালী জেলায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহন করেন।
মতবিনিময় সভায় ড. মোহাম্মদ ফারুক তার ছাত্র জীবন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পরবর্তী আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার বিবরণ ও সামাজিক কর্মকান্ডে তার অংশগ্রহনের বিবরণ তুলে ধরেন। এসময় তিনি সাংবাদিকদের কাছে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বলে জানান। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী যাকেই মনোনয়ন প্রদান করবে আমরা নৌকার বিজয় নিশ্চিত করতে সার্বিক সহযোহিতা করবো।
মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর নোয়াখালী জেলা মুজিব বাহিনী প্রধান সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকী উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।