জগদীশ দেবনাথ পূজন রাজস্থলীঃ
৭ জুলাই ২০২৩ ইং শুক্রবার রাঙ্গুনিয়া কোদালা চা বাগান শ্রী শ্রী বিষ্ণু মন্দিরে জাগো হিন্দু পরিষদ কোদালা ইউনিয়ন এর উদ্যোগে জাগো হিন্দু পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার সহযোগিতায় ৩য় ধাপে ছাত্র ছাত্রীদের মাঝে গীতা এবং স্টেন্ড বিতরণ করেন।এতে উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার ধর্ম বিষয়ক সম্পাদক শ্রীমান জগদীশ দেবনাথ পূজন, সরফভাটা ইউনিয়ন কমিটির সভাপতি মাষ্টার রয়েল সেন, শিলক ইউনিয়ন কমিটির সহ সভাপতি রুবেল কান্তি দাশ, সমাজ বিষয়ক সম্পাদক পলাশ মিত্র, রাজু দেব (মাস্টার -দঃ রাঃ মডেল স্কুলের প্রধান শিক্ষক), কোদালা ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ সহ আরো অনকেই।বক্তারা বলেন গীতা শিক্ষার বিকল্প নেই, যতক্ষণ গীতা শিক্ষা গ্রহন করবেনা ততক্ষণ মানুষ ধর্ম মুখি হবেনা, মানুষ মানুষকে সম্মান করবেনা, বক্তারা আরও বলেন জাগো হিন্দু পরিষদ গীতা শিক্ষার পাশাপাশি সকল মানবিক কাজ করে যান আমাদের কার্যক্রম চলমান থাকবে, এবং সবার সহযোগিতা কামনা করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।