মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাঙ্গাইল): টাংগাইলের নাগরপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকালে বাংলাদেশ আওয়ামীলীগ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের উদ্যোগে সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ প্রঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালীর আয়োজন করেন। নাগরপুর
উপজেলা আওয়ামীলীগ নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম উইলিয়াম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান মোঃ কুদরত আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। বিশেষ অতিথি হিসেবে, বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি কাজী এটিএম বুলবুল, নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোপাল চন্দ্র সাহা, মোঃ আনিসুর রহমান আনিস, মতিয়ার রহমান মতি, যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, আব্দুল আলীম দুলাল, নাগরপুর উপজেলা আওয়ামীগের সংগঠনিক সম্পাদক ও সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহীদুল ইসলাম খান অপু, শেখ সামছুল হক, প্রমুখ। এ সময় উপজেলা আওয়ামীলীগ ইউনিয়ন আওয়ামীলীগ সহ ওয়ার্ড আওয়ামীলীগ এবং উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগসহ ইউনিয়ন পর্যায়ের সকল নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।