মোঃ ফিরোজ কবির, সুন্দরগঞ্জ উপজেলার প্রতিনিধি:গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (২৩ জুন) সকাল ১০ টায় সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে পৌরসভাসহ ১৫টি ইউনিয়নের সকল নেতাকর্মী বিন্দু সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, দলীয় নেতৃবৃন্দ।
এরপর দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে করে পূণরায় দলীয় কার্যালয়ে এসে আলোচনায় সভায় মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী'র সভাপতিত্বে ও সদস্য গাইবান্ধা জেলা আওয়ামী লীগ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম লেবু'র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,সদস্য গাইবান্ধা জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, উপজেলা আওয়ামীগের সহসভাপতি সাজেদুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫ নং দহবন্দ ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজা,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কাকলি আক্তার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান লিটু, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আশেকুজ্জামান প্রামানিক তুহিন,গাইবান্ধা জেলা শাখার আওয়ামী যুবলীগের সদস্য ও সাবেক সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম প্রমূখ।
এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আশরাফুল আলম সরকার লেবু বলেন, সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে কাঁধে কাধ রেখে, ঐক্যবদ্ধভাবে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রত্যেকটা ইউনিয়নের গ্রাম, হাটবাজারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকল উন্নয়নের কথা জনগণের মাঝে তুলে ধরতে হবে এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে হবে। সুন্দরগঞ্জে নৌকা প্রতীক যে পাবে তার সাথে থেকে কাজ করার জন্য সকল স্তরের নেতা কর্মীকে আহ্বান জানান।
তিনি আরো বলেন, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দলীয় নেতাকর্মীদের আবেদন এবারে ২৯ গাইবান্ধা ১-সুন্দরগঞ্জ আসনে নৌকা প্রতীক দেয়ার জন্য উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও এলাকাবাসীর জোর দাবী।এসময় তারা আরও বলেন, সুন্দরগঞ্জ উপজেলায় নৌকা প্রতীক দিলে ব্যাপক ভোটের ব্যবধানে জয় নিশ্চিত। কারণ সুন্দরগঞ্জের মানুষ এখন ভোট দিতে শিখেছে!
শেষে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের শান্তি কামনায় দোয়া মোনাজাত এবং কেক কেটে আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।