স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের বাসাইলে অভিযান চালিয়ে নিষিদ্ধ ৫০ টি চায়না জাল জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য অফিস। যার মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। সোমবার ( ৫ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ফুলকি ইউনিয়নের নিরাইল বিলে অবৈধ চায়না জাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে জানান, নিষিদ্ধ চায়না জালের যত্রতত্র ব্যবহার বন্ধে অভিযান চালিয়ে ৫০ টি নিষিদ্ধ চায়না জাল জব্দ করে এবং তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।
তিনি আরও জানান, চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ছোট মাছ, মা মাছ রক্ষার্থে এবং মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরণের চায়না জাল ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।