গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঘরের বারান্দায় লুঙ্গি পেঁচিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।
সোমবার দুপুরে উপজেলার আনসার টেপিবাড়ি এলাকা থেকে জামাল উদ্দিন (৪৫) নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। জামাল শ্রীপুর উপজেলার টেপিবাড়ি এলাকার অহেদ আলীর ছেলে।
সোমবার সকালে ঘরের বারান্দার আড়ার সঙ্গে গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেন জামাল। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে কি কারণে জামাল আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন ভূঁইয়া।
জামালের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।