১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম পটিয়ায় সড়ক দুর্ঘনায় নিহত ২

admin
প্রকাশিত আগস্ট ২০, ২০১৯
চট্টগ্রাম পটিয়ায় সড়ক দুর্ঘনায় নিহত ২

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

চট্টগ্রামের পটিয়ায় মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৯ আগস্ট) রাতে সাড়ে ১০টার দিকে পটিয়ার আমজুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কাগজিপাড়ার জহির আহমেদের পুত্র রফিকুল ইসলাম আরজু (২৫) ও সুচক্রদণ্ডীর মৃত আব্দুল খালেকের পুত্র মো. শাহজাহান (৪২)। নিহতরা সম্পর্কে শ্যালক-দুলাভাই।
জানা গেছে, নিহত রফিকুল ইসলাম সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা এবং শাহজাহান তার দুলাভাই। তারা চট্টগ্রাম শহর থেকে মোটরসাইকেলে পটিয়ায় বাড়িতে আসছিলেন। ঘটনার পর ঘাতক ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছে।
পটিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সৌমেন বড়ুয়া জানান, রাত সাড়ে ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দু’জনকে হাসপাতালে নিয়ে আসেন প্রত্যক্ষদর্শীরা। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে দু’জনই ঘটনাস্থলে নিহত হয়েছেন।

Manual2 Ad Code