মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর চাটখিল পৌর শহরের ভীমপুর মাসি ব্যাপারী বাড়ি সংলগ্ন (চাটখিল-রামগঞ্জ) সড়কের উপর প্রতিবন্ধকতা সৃষ্টি করে বালু ব্যবসা পরিচালনা করার দায়ে এক ব্যবসায়ীর ১০হাজার টাকা অর্থদন্ড আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১০ মে) দুপুরে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই অর্থদন্ড আদায় করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সড়কে বালুর স্তুপ দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে সোহেল এন্ড ব্রাদার্সের মালিক বালু ব্যবসায়ী মো: সোহেল কে ১০ হাজার টাকা এবং ভীমপুর স্কুল ও চাটখিল কামিল মাদ্রাসা রোডে রাস্তা/ড্রেন দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করায় আলমগীর ট্রেডার্সকে ১হাজার টাকা সহ মোট ১১হাজার টাকা অর্থদন্ড আদায় এবং সেলিম ট্রেডার্স সহ অন্যান্য ব্যবসায়ীদের রাস্তা দখলমুক্ত রাখার নির্দেশনা দেয়া হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।