------(শোভা রাণী বিশ্বাস)
বিশ্ববাসির মনে এখন
একটি শুধুই ভয়,
নামটা হলো ডেঙ্গু মশা
অন্য কিছু নয়।
আতঙ্কেতে আছে এখন
যতো মানুষজন,
জ্বরের কথা শুনলে ভয়ে
কেঁপে ওঠে মন।
দেখতে ছোট হলেও এরা
ভয়ংকর হয় বেশ,
এক নিমিষেই করতে পারে
জীবনটাকে শেষ।
ডেঙ্গুজ্বরের রোগী এখন
হাসপাতাল টা ভর্তি,
মিথ্যে কথা নয়ত এটা
একশ ভাগই সত্যি।
কতো জীবন নিচ্ছে কেড়ে
ডেঙ্গু মশার দল,
যাচ্ছে বেঁচে যারা,তাদের
কমছে দেহের বল।
পানির পাত্র,ঝোপ-ঝাড়
রাখলে পরিস্কার,
ডেঙ্গু মশা বিশ্ব থেকে
হবেই বহিষ্কার।
গ্রাম কিংবা শহরবাসীর
জাগ্রত হোক বোধ,
একটুখানি সজাগ হলেই
হয় যে প্রতিরোধ।
তাই বলে যাই বিশ্ববাসি
শোন দিয়ে মন,
ডেঙ্গু থেকে বাঁচতে হলে
হও গো সচেতন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।