
রাকিব হোসেন, ভোলা: শশীভূষণ থানাধীন হাজারীগঞ্জ ইউনিয়নে মৃত আব্দুল খালেক (৪১) ও লালমোহন থানাধীন কালমা ইউনিয়নের মৃত রৌশনারা (৬৫) হত্যাকাণ্ডের ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা। এ সময় পুলিশ সুপার নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেন। তিনি এক সাক্ষাৎকারে সাংবাদিকদের জানান, পৃথক দুটি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ তথ্য সংগ্রহ করছে। যারা এই হত্যাকান্ডের সাথে জড়িত তাদের বিরুদ্ধে অতিসত্বর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা করা হবে। এ সময় জনাব প্রণয় রায়, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, ভোলা, অফিসার ইনচার্জ, শশীভূষণ থানা, অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (অপারেশন) শশীভূষণ থানা, অফিসার ইনচার্জ, চরফ্যাশন থানা, অফিসার ইনচার্জ, দক্ষিণ আইচা থানা, অফিসার ইনচার্জ, লালমোহন থানা, ভোলা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।