
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ পুলিশের একজন সৎ, চৌকস ও পেশাদার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার পুলিশ সুপারের কার্যালয় হতে আনুষ্ঠানিকভাবে তাকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন মোসা: সাদিরা খাতুন, সুযোগ্য পুলিশ সুপার, নড়াইল।সম্প্রতি এস, এম, কামরুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), নড়াইল বরিশাল মেট্রোপলিটনে বদলি হয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) হিসেবে নড়াইল জেলায় যথেষ্ট সুনাম, সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করেছেন। এ সময় নড়াইল জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।