বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ ‘বিশেষ পদক পেলেন টাংগাইলের ছেলে হিরা মিয়া।
—————————————
স্টাফ রিপোর্টারঃ এলিট ফোর্স র্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আভিযানিক ও প্রশাসনিক প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা (সেবা) পদক অর্জন করলেন টাঙ্গাইলের ছেলে সাব-ইন্সপেক্টর মোঃ হিরা মিয়া। বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ ‘র্যাব মহাপরিচালক পদক’ পেয়েছেন র্যাবের ৮৫ সদস্য। গত ২০ মার্চ ২০২২ তারিখে র্যাব ফোর্সেস সদর দপ্তরে প্রতিষ্ঠা বার্ষিকী ও র্যাব মেমোরিয়াল ডে-২০২৩ অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি জনাব এম খুরশীদ হোসেন, বিপিএম(বার), পিপিএম এর নিকট হতে তিনি পদক গ্রহণ করেন। তার বাড়ী টাঙ্গাইল পৌরসভার অন্তর্গত ০২ নং ওয়ার্ডের এনায়েতপুর গ্রামে। টাঙ্গাইল বাসীর পক্ষ হতে তাকে জানাই আন্তরিক অভিন্দন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।