রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৬
স্টাফ রিপোর্টার ঢাকা মহানগর : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। মঙ্গলবার (২১ মার্চ) সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ৪ হাজার ৮৫ পিস ইয়াবা, ২৫ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৩ গ্রাম হেরোইন ও ৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।